1. admin@gmail.com : Amar Ekush : Amar Ekush
  2. admin@dainikamarekush.com : news9 :
খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাজ গ্রেফতার - থিমস বিডি
February 3, 2026, 11:28 am

খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
  • 29 Time View

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাবেক সহ-সভাপতি তসলিম হুসাইন তাজকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (ডিবি) শাখা। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহানগরীর ফরাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজ খুলনা-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতা পরিকল্পনা ও সরকারবিরোধী কার্যক্রমে দীর্ঘদিন ধরে তাজ সক্রিয় রয়েছেন। এছাড়াও নাশকতা কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, তসলিম হুসাইন তাজ বর্তমান সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে খুলনায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রয়োজনে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Themes BD