1. admin@gmail.com : Amar Ekush : Amar Ekush
  2. admin@dainikamarekush.com : news9 :
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিকটন গম পৌছালো চট্টগ্রাম বন্দরে - থিমস বিডি
February 3, 2026, 11:26 am

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিকটন গম পৌছালো চট্টগ্রাম বন্দরে

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
  • 41 Time View

আমার একুশ ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০২ এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিকটন গম নিয়ে MV.WF.AFTEMIS জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ ইতোমধ্যে জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। জি টু জি-০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিকটন গম আমদানি করা হবে, যার তৃতীয় চালান হিসেবে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিকটন গম নিয়ে MV.WF.AFTEMIS জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে অবস্থান করছে বলে জানাযায়। ইতঃপূর্বে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিকটন গম দেশে এসেছে।

উল্লেখ্য, জি টু জি-০১ চুক্তির আওতায় ইতোমধ্যে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিকটন গম আমদানি হয়েছে। পাশাপাশি জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানাযায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Themes BD