1. admin@gmail.com : Amar Ekush : Amar Ekush
  2. admin@dainikamarekush.com : news9 :
খুলনায় জোড়া হত্যা মামলায় যুবক গ্রেফতার - থিমস বিডি
February 3, 2026, 11:20 am

খুলনায় জোড়া হত্যা মামলায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
  • 27 Time View

খুলনার আদালত পাড়ায় ডাবল মার্ডারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ইজাজুল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নিস্তার আহমেদ।
তিনি বলেন, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদারকে (৪০) প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার পর পরই র‍্যাব-৬ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সমূহ সংগ্রহ করে এবং বিভিন্ন সিসি টিভির ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় জোড়া হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ইজাজুল হোসেনকে জেলার রুপসা উপজেলার আইচগাতি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার ফারুক হোসেনের ছেলে।
গ্রেপ্তার ইজাজুল জোড়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। ঘটনার সময় তাকে মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ সরাসরি দৃশ্যমান দেখা গেছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা ৭ জনের নামও সে প্রকাশ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Themes BD