
মৃত বন্দর নগরী খুলনা পুনরায় জেগে উঠছে শীল্প নগরি হিসেবে তবে অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা নিয়ে।
যেটা খুলনার মানুষের সুস্থ জীবন যাপন একটি চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।
শিল্পকারখানার অপর্যাপ্ত বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার কারনে এ দূষণ দিনে দিনে বাড়ছে।
এই দূষণের মাত্রাকে অতিরিক্ত বর্ধিত করেছে স্থানীয় বাসিন্দাদের অসচেতনতা। খুলনা দূষণের দিক থেকে বিশ্বের অন্যতম দূষিত শহর দিল্লি, ঢাকাকে টক্কর দিচ্ছে।
নগরীর অন্যতম সমস্যা এখানকার সড়কের প্রতিটি স্থান ডাসবিনরুপে কল্পিত হয়। যেখানে সেখানে কফ, থুথু, মুত্র, ময়লা, আবর্জনা, ধুমপান, পশুর মৃতদেহ ফেলা হচ্ছে। নেই কোন ব্যবস্থাপনা কিংবা সচেতনতা।
এছাড়াও নগরীর আশেপাসে ইটের ভাটা, শিল্পপ্রতিষ্ঠান, আবাসিক প্রকল্প এছাড়াও বিভিন্ন প্রকল্পের ছলে উজাড় করে ফেলা হচ্ছে বৃক্ষ। যা দ্বারা প্রকৃতিকে এক প্রকার হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে।
দিনে দিনে বন উজান হচ্ছে স্থাপনার ভীড়ে, ভরাট হতে হতে দুর্লভ হতে চলেছে পুকুর, ভৈরব-কর্নফুল নদী এবং অর্ধশতাধিক খাল দূষণ ও দখলের কবলে, সংস্কারের ধীর গতী আটকে রেখেছে নগরীর মুল সরকগুলোকেই, মানুষের অসচেতনতা তৈরি করে দিচ্ছে এডিস মশার জন্য সুউপায়ো বসতিস্থল।
এরূপ প্রকৃতির ভক্ষণ এক পর্যায়ে নগরীর মানুষের বসবাসের জন্য হুমকি হয়ে দাড়াতে চলেছে।
পরিশেষে খুলনার বাস্তুসংস্থান রক্ষার্থে সকলকে সচেতন হতে হবে এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা জোড়াল করতে হবে যেকোন স্বার্থে।
Leave a Reply