1. admin@gmail.com : Amar Ekush : Amar Ekush
  2. admin@dainikamarekush.com : news9 :
এমবিবিএস পরীক্ষার প্রশ্নপত্র ও মূল্যায়ন পদ্ধতি উন্নত করার উদ্যোগ খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের - থিমস বিডি
February 3, 2026, 11:21 am

এমবিবিএস পরীক্ষার প্রশ্নপত্র ও মূল্যায়ন পদ্ধতি উন্নত করার উদ্যোগ খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
  • 68 Time View

প্রেস রিলিজ:
এমবিবিএস প্রফেশনাল পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নের পদ্ধতিকে উন্নতকরণের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (ইগ্উঈ), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সেন্টার ফর মেডিকেল এডুকেশন এবং খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বুধবার খুলনা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. রুহুল আমিন। তাঁর বক্তব্যে তিনি সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসা শিক্ষার মানের বৈষম্য দূরীকরণের আহ্বান জানান। খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও খুলনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. গোলাম মাসুদ খুলনা মেডিকেল কলেজকে ভেন্যু হিসেবে নির্বাচিত করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওয়ার্কশপ আয়োজক কমিটির আহ্বায়ক ও খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা তাঁর স্বাগত বক্তব্যে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য চিকিৎসক সমাজের প্রতি অগ্রণী ভূমিকার আহ্বান জানান। প্রধান অতিথি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (ইগ্উঈ)-এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন যারা রক্ত দিয়ে ২য় বারের মতো স্বাধীনতা এনেছে তারা যেভাবে চায় সেভাবেই তাদের শেখাতে হবে।

এই কর্মশালায় খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৯টি মেডিকেল কলেজের ফেজ-৩ এর অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পর্যায়ের মোট ৭০ জন শিক্ষক ও ৯ টি মেডিকেল কলেজের একজন করে যোগ্যতম ছাত্র প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালার সেশনগুলো পরিচালনা করেন যথাক্রমে সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাদরুল আলম, টিচিং মেথডোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দাল মিয়া এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (ইগ্উঈ)-এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। দিনব্যাপী কর্মসূচি শেষে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধন্যবাদ ভোট অব থ্যাঙ্কস জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ডা. আব্দুল হালিম সরদার। কর্মশালয়ে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Themes BD