1. admin@gmail.com : Amar Ekush : Amar Ekush
  2. admin@dainikamarekush.com : news9 :
জুলাই গনঅভ্যুত্থান = ফরাসী বিপ্লব? - থিমস বিডি
February 3, 2026, 11:17 am

জুলাই গনঅভ্যুত্থান = ফরাসী বিপ্লব?

মোঃ আশিক
  • Update Time : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
  • 122 Time View

বাংলাদেশের মানুষ চেয়েছিলো গণতন্ত্র, স্বাধীনতা এবং নিরাপত্তা যেখানে এ রাষ্ট্র তাদের সকল চাহিদা পূরণ করবে। জুলাই গনঅভ্যুত্থান যার বহিঃপ্রকাশ।
তাদের কাছে আজ এই গনঅভ্যুত্থান সফল যারা তাদের স্বার্থ এবং লক্ষ্য হাসিল করে নিয়েছে।
কিন্তু এ অভ্যুত্থান শুধু তাদের জন্য ছিল না। এ অভ্যুত্থান গোটা জাতীর, গোটা রাষ্ট্রের। যতদিন গোটা রাষ্ট্রের মানুষের স্বার্থ ও লক্ষ্য হাসিল হবে না ততদিন এ অভ্যুত্থান কোন উপসংহার পাবে না।

ছাত্ররা করেছিলো কোটা সংস্কার আন্দোলন কিন্তু বাস্তবায়ন করলো কোটা সংশোধন আন্দোলন, যা মুক্তিযোদ্ধা কোটা থেকে জুলাই যোদ্ধা কোটাতে রূপ নিলো মাত্র।
বর্তমানে জুলাই বিপ্লব এবং ধর্ম এ দেশের নতুন জি আই পন্য স্বীকৃতির দাবিদার।

ফরাসী বিপ্লবে (১৭৮৯-১৭৯৯) দেখা যায় এলিট শ্রেণির ভোগের দাস ছিলো শ্রমিক শ্রেণী। বিপ্লবের পরে কিছু শ্রমিক শ্রেণী হঠাৎ কর এলিট শ্রেণীতে রূপান্তরিত হয়েই নিজেরাই শোষণ শুরু করে দেয়। ইতিহাস দেখেছে কতটা বিশ্রী, নির্মম, ভয়াবহ ছিলো সেই ১০ টি বছর, যতদিন না কোন নির্বাচিত ও গ্রহণযোগ্য প্রতিনিধি না বসে।
নেপোলিয়ানকে নিয়ে বিতর্ক থাকলেও ফ্রান্স ঠিকই ঘুরে দাড়িয়েছিলো, তবে হারাতে হয়েছে বহু কিছু।এখন প্রশ্ন বাংলাদেশকে আর কতটা অপেক্ষা করতে হবে। আরো ঠিক কতোকিছু হারাতে হবে।
দেড় বছর হতে চললো এখনো সেই হঠাৎ এলিট হয়ে যাওয়া শ্রেণির কিছু লোকের পেট ভরেনি!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Themes BD