1. admin@gmail.com : Amar Ekush : Amar Ekush
  2. admin@dainikamarekush.com : news9 :
খুলনা আর্ট স্কুলের বার্ষিক শিশু চিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - থিমস বিডি
February 3, 2026, 11:18 am

খুলনা আর্ট স্কুলের বার্ষিক শিশু চিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫
  • 40 Time View

প্রেসবিজ্ঞপ্তি : খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ^বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের
১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (শনিবার) সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা
একাডেমির গ্যালারিকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আর্ট শিশুদের সৃষ্টিশীল কাজে সহায়তা করে।
সেই কাজটি খুলনা আর্ট স্কুল করে যাচ্ছে। আর্টের মাধ্যমে শিশুরা শিল্প ও
সংস্কৃতিকে তুলে এনেছে। শিশুদের ওপর জোর করে কোন কিছু চাপিয়ে দেওয়া
যাবে না। সৃষ্টিশীল কাজে শিশুদের বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। শিশুর মনের
যে ভাবগুলো থাকে তা ছবি আকাঁর মাধ্যমে প্রকাশ করে। ছবি ও সুস্থ সংস্কৃতি
চর্চাকে আমরা সামনে এগিয়ে নেবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও
আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ, আরআইডি-৬৪ এর ডেপুটি কো-
অর্ডিনেটর রোটারিয়ান সৈয়দ আবু সঈদ ও বিদ্যোৎসাহী-সমাজসেবী মাসুদ
মাহমুদ। খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্ব অনুষ্ঠানে
আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন,
চারুকলা স্কুলের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো: তরিকত ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার
বিতরণ করেন। এর আগে অতিথিরা গ্যালারিকক্ষে শিশুচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Themes BD